লগইন
আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে সানারুল নামের এক কিশোরের মৃত্যু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ সেপ্টেম্বর, ২০২২ | ১২:০০ রাত ৪৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে সানারুল নামের এক কিশোরের মৃত্যু

আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে সানারুল নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কিশোর সানারুল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। রবিবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী চিত্রা এক্সপ্রেসে আলমডাঙ্গা রেল জগন্নাথপুর গেটের নিকট এ দুর্ঘটনা ঘটে।


নিহত সানারুল ইসলাম (১৫) আলমডাঙ্গা উপজেলার পারকুলা গ্রামের আব্দুল আলিমের ছেলে ও হোটেল বয়। ২৪ তারিখ শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ডাউন আন্ত:নগর চিত্র এক্সপ্রেসে কিশোর সানারুলের দুই পা ও ডান হাত কাটা পড়ে মৃত্যু হয়েছে।


এলাকাবাসি সুত্রে জানা যায়, ট্রেনে কাটা পড়ে কিশোর সন্ধ্যায় রেল জগন্নাথপুর কাঠালতলার একটি চায়ের দোকানে চা খেয়েছে। সে মাঝে মাঝে গ্রামে বন্ধুদের সাথে নিয়ে চা খেতে আসতো।


ধারণা করা হচ্ছে -- রাতে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে গভীর রাতে রেললাইনের উপর দিয়ে হেঁটে আলমডাঙ্গায় ফেরার সময় অসাবধানতায় ট্রেনে কেটে মৃত্যু হতে পারে!


চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মাসুদ রানা বলেন, শনিবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা ডাউন আন্ত:নগর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি মধ্যরাতে আলমডাঙ্গা রেল জগন্নাথপুর গেটে পৌছলে এক কিশোর ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান। সকালে বিষয়টি স্থানীয়রা দেখার পর রেলওয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে বেলা সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মাসুদ রানা বলেন, মরদেহ ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৩৪ সেকেন্ড আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

৫৩ সেকেন্ড আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

৫৯ মিনিট আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

১ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

২ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

২ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৩ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

৩ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

৫ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

৫ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।