লগইন
আলমডাঙ্গায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ অক্টোবর, ২০২২ | ১২:০০ রাত ৪৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে । কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র" এই ¯স্লোগানে চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে আলমডাঙ্গা থানা থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা চত্বরে এসে শেষ হয়।

পরে থানা চত্বরে আলোচনা সভায় অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র আলহাজ্ব হাসান কাদির গনু। প্রধান বক্তা ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, পুলিশ পদির্শক তদন্ত মোহাম্মদ আব্দুল আলীম, পুলিশ পরির্দশক অপারেশন একরামুল হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, খাসকররা ইউপি চেয়ারম্যান তাফসির আহমেদ লাল মল্লিক, কালিদাসপুর চেয়ারম্যান আলহাজ¦ শেখ আশাদুল হক মিকা, ডাউকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম, বেলগাছি ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চল, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডাক্তার অমল কুমার বিশ্বাস।

আলমডাঙ্গা থানার এসআই আমিনুর রহমানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন বণিক সমিতির কোষাধ্যক্ষ আলাউদ্দিন, খাসকররা ইউপির সাবেক চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান রুন্নু, সাবেক ইউপি চেয়ারম্যান আবু তাহের আবু, খাসকরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিল্লাল গনি, বিশিষ্ঠ ব্যবসায়ী হাফিজ মিয়া, ডাউকি ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক ডা. আনিসুর রহমান, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি কালু ঘোষ, থানার এসআই, এএসআইসহ ফোর্সবৃন্দ।


সভাপতির সমাপনি বক্তব্যে অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন 'পুলিশই জনতা, জনতাই পুলিশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশ এগিয়ে যাচ্ছে। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ নানাভাবে চেষ্টা করে। সেই সঙ্গে বাংলাদেশ পুলিশকে সহায়তা করছে কমিউনিটি পুলিশ। আমাদের যারা সম্মানিত জনগণ রয়েছেন আপনারা সকলেই কিন্তু কমিউনিটি পুলিশের অংশ। আর এজন্য বলতে চাই, সমাজ ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে আমাদেরই দায়িত্ব নিতে হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৫৫ মিনিট আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

৫৫ মিনিট আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

১ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

১ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

২ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

২ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৩ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

৩ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

৫ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

৫ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।