লগইন
আলমডাঙ্গার শেখপাড়ায় জোর করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ অক্টোবর, ২০২২ | ১২:০০ রাত ৫১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার শেখপাড়ায় জোর করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন


আলমডাঙ্গার শেখপাড়ায় ভোগ দখলে থাকা নিজেদের জমি অবৈধভাবে দখল করেই ক্ষ্যান্ত হয়নি, বরং মিথ্যা অভিযোগ তুলে চাচার জমি দখলের পাঁয়তারা ও হুমকি ধামকি দেখানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন শফিকুল ইসলাম ডাবলু নামের এক ব্যক্তি। ১৯ অক্টোবর বুধবার তিনি এ সংবাদ সম্মেলন করেন।


লিখিত বক্তব্যে সংবাদ সম্মেলনে উপজেলার শেখপাড়া গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে শফিকুল ইসলাম ডাবলু জানান,তারা চার ভাই ও চার বোন। পিতা জীবিত থাকা অবস্থায় নিয়মানুযায়ী ভাইবোনদের জমি ভাগ বন্টন করে দেন। কিছু জমি অন্যের কাছ থেকে ক্রয় করেও সবার নামে রেজিস্ট্রি করে দেন। আমার সেজো ভাই আশরাফ মন্ডল মারা যাবার পর তার স্ত্রী ও দুই কন্যা ওয়ারিশসুত্রে প্রাপ্ত প্রায় ১১ বিঘা জমি ২৪ বছর ধরে ভোগ দখল করে আসছেন।

ভাইয়ের মেয়েদের বিয়ের পর থেকেই দুই মেয়ে ও জামাই মিলে ওই ১১ বিঘা জমি ছাড়াও অতিরিক্ত জমি দাবী করে আসছেন। তারা বিভিন্ন সময় দ্বন্দ্ব ফ্যাসাদ শুরু করলে আমরা গত ২১ সালের ১৯ জুন গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠক ডাকি। সালিশে তাদের জমি বুঝ করে দিয়ে লিখিত আপোষ মীমাংসা করা হয়।

এরপর যে যার মত বসবাস করে আসছিলাম। কিন্তু তারা পরিবর্তে এটা না মেনে নানা রকম ফন্দি আটতে থাকেন। এরই জের ধরে জমি দখলের জন্য ১০/১০/২২ তারিখে আমাদের উপর হামলা করেন। এ ঘটনায় দায়েরকৃত মামলা চলমান রয়েছে। এমতাবস্থায় আমার চাচাতো ভাই শাহাবুল দুই জামাইকে সাথে নিয়ে নানা রকম অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন। তারা আমাদের নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন।


তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৫৫ মিনিট আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

৫৫ মিনিট আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

১ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

১ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

২ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

২ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৩ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

৩ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

৫ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

৫ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।