লগইন
আলমডাঙ্গার বগাদী গ্রামে মাদক বিরোধী অভিযানে  ৪শ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ অক্টোবর, ২০২২ | ১২:০০ রাত ৪৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার বগাদী গ্রামে মাদক বিরোধী অভিযানে ৪শ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

আলমডাঙ্গার বগাদী গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪শ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ১৪ অক্টোবর শুক্রবার দিনগত রাতে আসমানখালী ক্যাম্প পুলিশ ও বড়গাংনী তদন্ত কেন্দ্র যৌথ অভিযন চালিয়ে তাদেরতে আটক করে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।


পুলিশ জানায়, শুক্রবার দিনগত রাতে রাত্রিকালিন ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে আসমানখালী ক্যাম্প ও বড়গাংনী তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় ভোগাইলবগাদী গ্রামের মৃত শাহাদৎ বিশ্বাসের ছেলে মাদক ব্যবসায়ী গাঁজা সম্রাট সাইফুল পুলিশের উপস্থিততি টের পেয়ে পালিয়ে গেলেও ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসা হয়।


জানাগেছে, উপজেলার ভাগাইলবগাদী গ্রামের মৃত শাহাদৎ বিশ্বাসের ছেলে মাদক ব্যবসায়ী গাঁজা সম্রাট সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। তার নামে একাধিক মাদক মামলাও রয়েছে। বর্তমানে সে নিজে বসে থেকে সাহেবপুর গ্রামের কামরুল হোসেনের ছেলে মারুফ হোসেন আকাশ(২০), একই গ্রামের মকবুল হোসেনের ছেলে তৌফিকুর রহমান শাওন ও পোলতাডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের ছেলে রিওন আলী(২০) দিয়ে এলাকার বিভিন্ন স্থানে গাঁজা বিক্রয় করায়।

শুক্রবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে আসমানখালী ক্যাম্পের এসআই নাসিরুল হক, এএআই সবুজ কান্তি বিশ্বাস ও বড় গাংনী তদন্ত কেন্দ্রের এএসআই বাদশা আলমগীরসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এসময় গাঁজা স¤্রাট সাইফুল পালিয়ে গেলেও তার তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটকের পর তাদের নিকট থেকে ৪শ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৫০ সেকেন্ড আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

১ মিনিট আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

১ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

১ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

২ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

২ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৩ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

৩ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

৫ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

৫ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।