লগইন
আলমডাঙ্গার ডাউকী ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচনে ৫ জন প্রার্থির মনোনয়নপত্র জমা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ৬৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গার ডাউকী ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচনে ৫ জন প্রার্থির মনোনয়নপত্র জমা

আলমডাঙ্গার ডাউকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের শূন্যপদে উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫ জন প্রার্থি। এদের মধ্যে আওয়ামীলীগ মনোনিত ১ জন, বিএনপি মনোনিত ১ জন ও স্বতন্ত্র ৩ জন প্রার্থি। এছাড়া খাদিমপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪ জন।

২৩ সেপ্টেম্বর আনন্দঘন পরিবেশে আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার এমএজি ফেরদৌসের নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন সকল প্রার্থি। ডাউকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের শূন্যপদে উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থি তরিকুল ইসলাম। তরিকুল ইসলাম ডাউকী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মাধবপুর গ্রামের নিয়ামত আলীর ছেলে।

একই সময় মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থি ইউনুছ আলী। তিনি ডাউকী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বাদেমাজু গ্রামের আরমান আলীর ছেলে। এছাড়া স্বতন্ত্র প্রার্থি হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ডাউকী গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হুসাইন, বাদেমাজু গ্রামের মখলেছুর রহমানের ছেলে আব্দুল কাদের ও হাউসপুরের জালাল উদ্দীনের ছেলেনিজাম উদ্দীন।

একই দিনে খাদিমপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বটিয়াপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে শিমুল হোসেন, একই গ্রামের হেদায়েতুল্লাহ জোয়ার্দ্দারের ছেলে আব্দুল আওয়াল জোয়ার্দ্দার, একই গ্রামের ঈমান আলীর ছেলে শহিদুল ইসলাম ও একই গ্রামের কাদের মন্ডলের ছেলে মিরাজুল হক।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থিদের স্ব স্ব প্রস্তাবকারি ও সমর্থনকারিসহ কর্মিরা উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতিকের প্রার্থী তরিকুল ইসলামের সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম দিপু, আনিস মেম্বার, জুলমত আলী, খালেক মিয়া।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের রানার সাথে উপস্থিত ছেলেন আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাজমুল হুসাইনের সাথে উপস্থিত ছিলেন মুন্সি আবু হাসান, সাজিদ মাহমুদ, রোমিও  প্রমুখ।

 

আব্দুল কাদের রানা
নাজমুল হুসাইন

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

এসএসসির টেস্ট পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

১ ঘন্টা আগে
এসএসসির টেস্ট পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

৪ ঘন্টা আগে
প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

১৭ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

১৯ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

২০ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

২১ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

২২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

২২ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২২ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।