লগইন
আলমডাঙ্গায় মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষন ও জাদুঘর নির্মাণের জন্য জায়গা পরিদর্শন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১৮২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষন ও জাদুঘর নির্মাণের জন্য জায়গা পরিদর্শন

আলমডাঙ্গায় মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষন ও মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘর নির্মাণের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষন ও মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘর নির্মাণ প্রকল্পের আওতায় ঐতিহাসিক স্থান সমুহের তালিকা প্রস্তুতের জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা সংগঠক ডা. সাহাবুদ্দিন আহমেদ সাবু, জেলা আওয়ামীলীগের সহসভাপতি চুয়াডাঙ্গা জজ কোর্টের জিপি এ্যাড. আব্দুর রশিদ মোল্লা, সাবেক পৌর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউর রহমান জোয়ার্দ্দার সুলতান, মুক্তিযোদ্ধা আলহাজ¦ নুর মোহাম্মদ জকু।

উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদের উপস্থাপনায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা অগ্নিসেনা ময়নদ্দিন , মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, সাবেক থানা কমান্ডার আবুল কাসেম মাস্টার, খোসদেল আলম, আব্দুল মালেক, বেল্টু, শোয়েব আলী, ইসমাঈল হোসেন, মনিন্দ্রনাথ দত্ত প্রমুখ।

আলোচনা সভায় মুক্তিযদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষনের জন্য এবং মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘর নির্মাণের জন্য সেখানে জনসাধারনের সমস্যা হবে না( যেমন খাস/দান/ অধিগ্রহণ/ প্রতিষ্ঠানের জমি ইত্যাদি উৎস হতে পাওয়া যাবে) সেই প্রস্তাবকৃত জায়গায় সর্বনিম্ম ৫৫’-০” ী ৪০-০” অথবা ৫০’-০” ী ৭০’-০” পাওয়া যাবে সেই সকল স্থানে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষন ও মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘর নির্মাণে জন্য ওই সকল স্থানের তালিকা, ছবি ও কাগজপত্র আগামী ২০ তারিখের মধ্যে উপজেলা প্রকৌশলী কার্যলয়ে জমা দেওয়ার জন্য সিদ্ধান্ত হয়।

পরে উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলী সকলকে সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণের জন্য উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পিছনে ও রেজিষ্ট্রি অফিসের পিছনের জায়গায় পরির্দশন করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

১ ঘন্টা আগে
প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

১৪ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

১৬ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

১৭ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

১৮ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

১৯ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৯ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।