সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র ও উন্নতমানের খাবার বিতরণ করলেন রোটারীয়ান ডাক্তার বিপ্লব
আলমডাঙ্গা যাদবপুর গ্রামের কৃতি সন্তান রোটারীয়ান ডাক্তার মোঃ মহাইমেনুল ইসলাম বিপ্লব ও রোটারী ক্লাব উত্তরা লেক ভিউয়ের উদ্যোগে শতাধিক শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়াও এলাকার ৪ শতাধিক দরিদ্র মানুষের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
২৩ ডিসেম্বর সকালে উপজেলার যাদবপুর গ্রামের কৃতি সন্তান রোটারীয়ান ডাক্তার মোঃ মহাইমেনুল ইসলাম বিপ্লব নিজ গ্রামের শতাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল ও শীতের গরম কাপড় বিতরণ করেন। পরে দুপুরে নিজের বাড়িতে রান্না করে এলাকার ৪ শতাধিক দরিদ্র মানুষের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করেন।
এসময় উপস্থিত ছিলেন রোটারীয়ান ডাক্তার মোঃ মহাইমেনুল ইসলাম বিপ্লব, ডাক্তারের মা আনোয়ারা বেগম, ডাক্তার শওকত আরা, কুমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের, আলমডাঙ্গা মা নার্সিং হোমের সত্ত¡াধিকারী আনোয়ার হোসেন জালাল প্রমুখ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
৯ মিনিট আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক
২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি
১৮ ঘন্টা আগে